চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের ভেলায় জুভেন্টাস, বর্তমানে আস্থা মোনাকোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
স্পোর্টস
A A

ইতিহাসের ভেলায় ভর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের মোনাকো মুখোমুখি হতে যাচ্চে জুভেন্টাস। ‘তুরিনের ওল্ড লেডি’রা ইতিহাসে ভর করলেও বর্তমানেই আস্থা রাখছে মোনাকো।

এর আগে আ ১৯৯৭-৯৮ আসরে ইতালিয়ান জায়ান্টদের মুখোমুখি হয়ে পারেনি ফরাসি ক্লাবটি। পরে ২০১৪-১৫ আসরের কোয়ার্টার ফাইনালেও জুভেন্টাসের কাছে হেরে যায় তারা। গত ১৩ বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালে ওঠাদ মোনাকোর সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

ইতিহাস কিন্তু জুভেন্টাসের পক্ষে। এর আগে ফরাসি কোনো দলের বিপক্ষে দুই লেগের ম্যাচে মোট ১১ বারের মুখোমুখিতে জুভেন্টাস কখনই হারেনি। চলতি আসরে এ পর্যন্ত ১০ ম্যাচে মাত্র দুই গোল হজম করেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির রক্ষণভাগ। ঘরের মাঠে এবার সাত ম্যাচের ছয়টিতেই জয়ের মুখ দেখা মোনাকোর জন্য তাই বোনুচ্চি-কিয়েল্লিনিদের রক্ষণভাগে চিড় ধরানো ভীষণ কঠিন হবে।

তা স্বীকার করে নিয়ে স্বাগতিক দলের ডিফেন্ডার কামিল গ্লিক। তিনি বলেন, ‘বার্সেলোনার মতো দলও দুই ম্যাচে তাদের জালে গোল করতে পারেনি। ম্যাচটা তাই আমাদের জন্য ভীষণ কঠিন হবে। তবে আমরা লড়াই করব’।

চলতি মৌসুমে দুর্দান্ত খেলে সবার মন জয় করে নিয়েছে মোনাকো। দলে রয়েছেন দারুণ কিছু তরুণ খেলোয়াড়। কিলিয়ান এমবাপে, বার্নাদো সিলভা ও থমাস লেমার তাদের অন্যতম। এদের মধ্যে ফ্রান্সের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এমবাপে নজর কেড়েছেন আলাদা করে। শেষ ১৮ ম্যাচে ১৮ গোল করা এমবাপে কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগ মিলিয়ে একাই করেছেন তিন গোল।

এছাড়া মোনাকো আক্রমণভাগের ফলায় রয়েছেন অধিনায়ক ও স্ট্রাইকার র্যাদামেল ফ্যালকাও। ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গোল করেন কলম্বিয়ান এ স্ট্রাইকার।

Reneta

লিগ ওয়ান টেবিলে শীর্ষস্থানীয় মোনাকো তাদের শেষ চার ম্যাচের দুটিতে জিতলেই জিতে নেবে লিগ শিরোপা। পাশাপাশি রয়েছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ডাবল’ অর্জনেরও হাতছানি।

মোনাকোর মতো জুভেন্টাসও রয়েছে লিগ শিরোপা জয়ের পথে। হাতে মাত্র ৪ ম্যাচ রেখে টেবিলে দ্বিতীয় এএস রোমার সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT