বিশ্বের সবচেয়ে বেশি সময়ের যুদ্ধ ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ সালে শুরু হয়ে এই যুদ্ধ চলমান ছিলো ১৯৪৫ সাল পর্যন্ত। এই যুদ্ধের সঙ্গেই জড়িয়ে আছে একটি দিন। ৮ মে, এই দিনটিকে ইতিহাসের পাতায় একটি বিশেষ দিন হিসেবে অ্যাখ্যায়িত করা হয়। যার পুরো অর্থ ‘ভিক্টরি ইন ইউরোপ ডে’। বিশ্বকে ভাগ করে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানির কাছ থেকে এই দিনেই বিজয় অর্জন করেছিলো ইউরোপ।
গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দিনে ইউরোপে জয়ের দিন পালন করেন। দুই দেশেই এমনকি পশ্চিম ইউরোপেরও কিছু শহরে পতাকা অবনমিত করে পালন করা হয় দিনটি।
১৯৪৫ সালের ৮ই মে কোনো ধরনের শর্তবিহীন আত্মসমর্পনে সাক্ষর করে জার্মানি। তার আগে থেকেই ১৯৪৪ সালের সেপ্টেম্বরে ভিই দিবসের অস্তিত্ব ঘোষণা করা হয়, স্বাধীনতার অগ্রজ্ঞান হিসেবে। মে মাসে পুরোপুরি আত্মসমর্পণের আগে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিন যুদ্ধ চলার সময়েই আত্মহত্যা করেন নাৎসী বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলার।
১৯৪৫ সালের মে মাসের আট তারিখে পুরো ইউরোপে জার্মানির সেনারা অস্ত্রসমর্পণ করেন। প্রাগে সোভিয়েত বিবাদীদের কাছে প্রায় ৮০০০ জার্মানির সেনা আত্মসমর্পণ করেন। এবং কোপেনহেগেন, অসলো, বার্লিনের কাছে কার্লসস্ট, নর্দান লাটভিয়া ও চ্যানের আইল্যান্ডে আরো বেশি জার্মান সেনা আত্মসমর্পণ করেন। সেই আত্মসমর্পণই জার্মানির চূড়ান্ত অস্ত্রবিরতি। বার্লিন ও পূর্ব জার্মানিতে আরো বেশি কিছু ডকুমেন্ট সাক্ষর করা হয় এই সময়েই।
সেনা সমর্পণের এই ঘটনাটা ফ্রান্সের রেইমেসে ঘটে ৭ মে আর ৮ মে জার্মানির বার্লিনে।
সাবেক সোভিয়েত ইউনিয়ন, ইজরায়েল বা পশ্চিম ব্লকের দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি উৎযাপন করা হয় ৯ মে।
অনেক জার্মান সেনাদের মূল ভাবনাই ছিলো সোভিয়েত সেনাদের মুষ্টি থেকে বাঁচা। চেকোস্লাভিয়ার যুদ্ধ শেষ হবার সময়ে পশ্চিমাংশে ১ মিলিয়ন জার্মান সেনা ব্যাপক নিপীড়ন চালায়। তাদের থামায় রাশিয়ানরা এবং তাদের বন্দী করে ফেলে। জার্মানির আত্মসমর্পণের সময়ে আরো ২ মিলিয়নকে বন্দী করে ফেলা হয়।
জার্মানি এবং সোভিয়েতের যুদ্ধ কয়েকটি পকেটে পরের দিন পর্যন্ত চলতে থাকে। পুরোপুরি আত্মসমর্পণ করার আগে ৯ মে সোভিয়েত সিলেসিয়ায় আরো ৬০০ সেনাকে হারায় জার্মানি। তবে মস্কোতে ৯ তারিখের আগে কোনো বিজয় উৎযাপন করা হয়নি। সেদিন রেডিও বার্তায় সোভিয়েত বিপ্লবের নেতা জোসেফ স্ট্যালিন বলেন, এক দাস জাতির বছরের পর বছর ধরে সংগ্রাম বিজয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে। আপনাদের সাহসই নাৎসীদের পরাজিত করেছে। যুদ্ধ সমাপ্ত।








