চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইতিহাসের দায় থেকে মুক্তি’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১:২৮ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বুদ্ধিজীবী হত্যার অন্যতম পরিকল্পনাকারী আলবদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখায় বাংলাদেশ ইতিহাসের দায় থেকে মুক্তি পেয়েছে। মঙ্গলবার রায়ের পর প্রতিক্রিয়া জানাতে চ্যানেল আই অনলাইনকে একথা বলেছেন ঢাকা বিশ্বদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন।

এর মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দিতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলো মুজাহিদ।

‘বাংলাদেশ স্বাধীন হলেও যেন কখনও বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে; সে লক্ষ্যেই একাত্তরে দেশের শ্রেষ্ঠ ডাক্তার, প্রকৌশলী, লেখক, শিক্ষক, সাংবাদিকদের খুঁজে বের করেছে আলবদর বাহিনী।’

হাফিজুর রহমান বলেন, পৃথিবীর ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা খুবই বিরল। ইতিহাসের বিভিন্ন যুদ্ধে দেখা গেছে সমরে সমরে যুদ্ধ হয়েছে। যুদ্ধের কারণে কিছু সাধারণ মানুষ ক্ষয়-ক্ষতিজনিত কারণে মারা গেলেও কখনও কোথাও নিরীহ মানুষ এবং বুদ্ধিজীবীরা হত্যার লক্ষ্য হয়নি। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধই একমাত্র যেখানে এভাবে বুদ্ধিজীবীদের খুঁজে বের করে হত্যা করা হয়েছে। অার সেই হত্যাকাণ্ডে দেশের কিছু ক্ষুদ্র স্বার্থবাদী মানুষ সহযোগিতা করেছে।

তিনি মনে করেন, এতে হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার মাধ্যমে দেশ ইতিহাসের দায় থেকে মুক্তি পেয়েছে।

দেশের জনগণ ও শহীদ পরিবারের সদস্যরা স্বস্তি পেয়েছে বলেও মন্তব্য করেন হাফিজুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-বদরট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT