চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালি ফুটবল ফেডারেশন সভাপতির পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে না পারায় বিপর্যয় পরবর্তী প্রতিক্রিয়ায় কাঠগড়ায় তোলা হয় কোচ জান পিয়েরো ভেনতুরা এবং ইতালি ফুটবল ফেডারেশনের প্রধান কার্লো তেভেচ্চিওকে। দু’জনের উপরই চাপ বাড়ছিল সরে যাওয়ার জন্য।

প্রাথমিক শোক সামলে বিপর্যয়ের কারণ খোঁজার জোর দাবির মধ্য কোচ ভেনতুরাকে বরখাস্ত করা হয়। কোচ বরখাস্তের সপ্তাহের মধ্য দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি তেভেচ্চিও।

সোমবার নিজের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গিয়ানোকার্লো অ্যাবেটকে, যিনি ব্রাজিল বিশ্বকাপে ইতালি প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেছিলেন।

তেভেচ্চিও জানিয়েছেন, দলের ফলাফলের কারণে নয়, ফেডারেশনে রাজনৈতিক সমর্থন হারানোর কারণেই পদত্যাগ করেছেন।

এফআইজিসি সভাপতি বলেন, ‘আমি তাত্ক্ষণিকভাবে পদত্যাগের চিন্তা করিনি। কাউন্সিলের একটি রাজনৈতিক কাজ হিসেবে পদত্যাগ করেছি, অবশ্যই খেলার জন্য নয়। আমি ফেডারেল কাউন্সিলের সদস্যকেও পদত্যাগ করতে বলেছি এবং কেউই তা করেনি, তারা আমাকে নিজের হাতে ছেড়ে দিয়েছে।’

গত ৬০ বছরে এমন লজ্জার সামনে পড়তে হয়নি ইতালিকে। ১৯৫৮ সালে সবশেষ দর্শক হয়ে বিশ্বকাপ দেখতে হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্লে অফে সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিবিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT