ইউরো বাছাই পর্বের খেলায় শুক্রবার রাতে নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চার বারের বিশ্বচ্যাম্পিয়ান ইতালির হোঁচটের দিনে জয় পেয়েছে হল্যান্ড ও তুরস্ক। অন্যদিকে গ্যারেথ বেলের একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়েছে ওয়েলস।
ক্রোয়েশিয়ার ইতালিকে রুখে দেওয়ার এই দিনে অবশ্য প্রথম এগিয়ে যেতে পারতো ইতালিই। ১০ মিনিটে পিরলোদের নেয়া শট ক্রোশিয়ার জালে জড়ালেও অফসাইডের খোড়ায় তা বাদ পড়ে।
এক মিনিটের ব্যবধানেই অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার মানজুকিচ ইতালির জালে বল জড়ালে লিড পায় ক্রোয়েটরা। আজ্জুরি গোল রক্ষক বুফন অফসাইডের আবেদন করলে লাল কার্ড দেখেন তিনি।
৩৬ মিনিটে সমতায় ফেরে ইতালি। ইতালির পক্ষে গোল করেন অ্যান্টোনিও ক্যান্ড্রিভা।
গ্যারেথ বেলের একমাত্র গোলে জয় পায় ওয়েলস। জাতীয় দলে জার্সি গায়ে ক্যারিয়ারের ৫০ তম ম্যাচটি স্মরণীয় করে রাখেন রিয়াল এ উইঙ্গার।
কাজাকিস্তানকে ১-০ গোলে হারায় তুরস্ক ও লাটভিয়াকে ২-০ গোলে হারায় হল্যান্ড।







