ইউরো ২০১৬ বাছাইয়ে জয় পেয়েছে বেলজিয়াম ও ইতালি। তবে নিজেদের ম্যাচে আইসল্যান্ডের কাছে হেরেছে নেদারল্যান্ডস।
বসনিয়া হার্জেগোভিনার সাথে ম্যাচের ১৫ মিনিটেই এক গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক বেলজিয়াম। ২৩ মিনিটে ফেলাইনির গোলে সমতায় আনার পর ৪৩ মিনিটে দলকে এগিয়ে দেয় সম্প্রতি ম্যান সিটিতে যোগ দেয়া কেভিন ডি ব্রুইন।
৭৮ মিনিটে পেনাল্টি থেকে ৩-১ এর জয় নিশ্চিত করে এডিন হেজার্ড।
অপেক্ষাকৃত দুর্বল মালটা’র বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। ৬৯ মিনিটে দলের হয়ে জয় সূচক গোলটি করেন গ্র্যাজিয়ানো পেলে।
বেলজিয়াম, ইটালি জয় পেলেও আইসল্যান্ডের কাছে হেরেছে ন্যাদারল্যান্ডস। ৫১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জিলফি সিগুর্ডসন।






