চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:০২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইতালির ফ্রোরেন্সে সরকারবিরোধী কয়েকশ’ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির প্রস্তাবিত একটি সাংবিধানিক গণভোটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় ওই ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ধোঁয়া বোমা আর পটকা ছুঁড়লে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে।

কালো হুডিতে মাথা ঢাকা তরুণ বিক্ষোভকারীদের বিশাল দলটি যে ভবনে রেনজির ডেমোক্রেটিক পার্টির বার্ষিক সম্মেলন চলছিল সেটি ঘেরাও করার উদ্দেশ্যে ফ্লোরেন্সের প্রাণকেন্দ্র হয়ে মিছিল করে এগিয়ে যায়। তাদের অনেকের কাছে ছিল ‘নো টু রেনজি’ লেখা ব্যানার। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের পথরোধ করে দাঁড়ালে তারা লোহার ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সংঘর্ষ ঘটে।italy2

প্রস্তাবিত গণভোট বিষয়ক আইনটির উদ্দেশ্য সিনেটের ভূমিকা এবং স্থানীয় সরকারের ক্ষমতা হ্রাস। এই প্রস্তাবনা পাস হলে দেশের ক্ষমতা অল্প কিছু মানুষের হাতে চলে আসবে বলে বিরোধী দলগুলো অভিযোগ করছে।

প্রধানমন্ত্রী রেনজির দাবি, পরিকল্পনাটি অনুমোদন পেলে সেটি ইতালীয় পার্লামেন্টকে গতিশীল করবে, ব্যয় কমাবে এবং সরকারকে আরও স্থিতিশীল করবে। তবে সাম্প্রতিক জরিপগুলো থেকে ধারণা করা হচ্ছে জনগণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

আসন্ন ৪ ডিসেম্বরের নির্বাচনে নিশ্চিতভাবে জিতবেন বলে জানিয়েছেন রেনজি। প্রতিজ্ঞা করেছেন, হেরে গেলে অবশ্যই তিনি পদত্যাগ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT