চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে গাড়ি থেকে গুলিবর্ষণ, আহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

ইতালির মধ্যাঞ্চলীয় শহর মাসেরাতাতে একটি চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে হামলাকারী একজনই ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের বরাতে বিবিসি জানায়, আহতদের সকলেই বিদেশী। স্থানীয় গণমাধ্যমের দাবি, তারা সকলেই কৃষ্ণাঙ্গ অভিবাসী।

মাসেরাতা শহরের ট্রেন স্টেশনসহ বিভিন্ন জায়গায় হামলা চালানোর খবর পাওয়া গেছে। শহরের মেয়র কার্যালয় এক টুইটে নগরবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা এখনও গুলিবর্ষণের ঘটনা চলমান রয়েছে।

স্থানীয় গণমাধ্যমে ৬ জন আহত হওয়ার খবর দেয়া হচ্ছে। পুলিশ বলছে, আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন।

লা রিপাবলিকা ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টায় এই হামলার ঘটনা ঘটে। হামলা চালানোর ২ ঘণ্টা পর বন্দুকধারীকে আটক করা হয়। গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পালানোর সময় শহরটির ওয়ার মেমোরিয়ালের কাছ থেকে তাকে আটক করা হয়।

হামলাকারীর গায়ে ইতালির পতাকা পেচানো ছিলো। একটি কালো রঙের আলফা রোমিও গাড়ি হামলায় ব্যবহৃত হয়।

সন্দেহভাজন ব্যক্তিটি ২৮ বছর বয়সী এবং তিনি স্থানীয় অধিবাসী বলে জানানো হয়। আটক করার সময় তাকে একটি ফ্যাসিস্ট স্যালুট দিতেও দেখা যায় বলে জানায় আনসা নিউজ এ্যাসেন্সি।

স্থানীয় ওয়েবসাইটে তাকে গ্রেপ্তার মুহুর্তের ভিডিও প্রকাশ হয়। সেখানে দেখা যায় একটি টেকো মাথার মানুষের গায়ে ইতালির পতাকা জড়ানো এবং কয়েকজন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে।

শহরের যে ভিয়া স্পালাতো এবং ভিয়া দেই ভেলিনি অংশে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে, এই জায়গা অপর একটি হত্যাকাণ্ডের মূল এলাকা। সেই ঘটনায় গত বুধবার ১৮ বছর বয়সী একজন নারীর খন্ডিত দেহ পাওয়া যায় দুইটি স্যুটকেসে। একজন নাইজেরিয়ান অভিবাসীকে এই হত্যার ঘটনায় আটক করা হয়।

স্থানীয় প্রতিবেদনগুলোতে এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে জানানো হচ্ছে।

ট্যাগ: ইতালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বল বেশ ঘুরছে, আমাদের ভাল সুযোগ রয়েছে

পরবর্তী

প্রিমিয়ার লিগে চতুর্থবার পয়েন্ট হারাল ম্যানসিটি

পরবর্তী

প্রিমিয়ার লিগে চতুর্থবার পয়েন্ট হারাল ম্যানসিটি

প্রশ্নপত্র ফাঁস হওয়া আসলেই কি বন্ধ হবে?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT