চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেন টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ গাঙ্গুলির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যে শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের শীর্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকা।

ভারতের মাটিতে দ্বিতীয়বার টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেনে হবে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট। বাংলাদেশ-ভারতের সেই স্মরণীয় মুহূর্তকে উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকা সৌরভ।

আনন্দবাজার লিখেছে, ‘শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে চলে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনো কোনো উত্তর না এলেও মনে করা হচ্ছে যেকোনো মুহূর্তে চলে আসতে পারে। তবে ধরেই নেয়া যায়, এমন এক ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন।’

পত্রিকাটি আরও বলছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ রাজধানী নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠক করেছেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, সৌরভ হয়তো আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কলকাতার ‘দাদা’।

শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে যাচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা আনন্দবাজারকে জানিয়েছেন, এসব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী কোনো দেশে আসেন, তখন স্বাগতিক দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়।

Reneta

টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই অভিযান শুরু হয়েছিল সৌরভ গাঙ্গুলির। বাংলাদেশের অভিষেক হওয়া সেই টেস্টে অবশ্য জিতেছিল ভারতই। অধিনায়কত্বের মতো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এই টেস্টকে উৎসবের রংয়ে রাঙিয়ে দিতে চান ‘মহারাজ’।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে কোহলি-রোহিতদের বিপক্ষে তিন টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুদল। ৭ ও ১০ তারিখে সিরিজের বাকি ম্যাচ দুটি হবে। ম্যাচ তিনটি যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুরে হবে।

এরপর ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে, ইন্দোরে ১৪ নভেম্বর থেকে। আর দ্বিতীয় তথা শেষ টেস্টটি কলকাতার ইডেনে গার্ডেনসে, ২২ নভেম্বর থেকে।

এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরআগে ২০১৭’র ফেব্রুয়ারিতে একটি টেস্ট ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল টাইগার বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT