চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেন টেস্টে প্রধানমন্ত্রী উপহার পাবেন ‘গোলাপি’ শাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ইভিএমে ভোট-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাতের আলোয় ২২ গজে লড়াই হবে গোলাপি বলে। আর গ্যালারি, ভিভিআইপি বক্সে থাকবে নানা চমক! ইডেনে আমন্ত্রিত বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য থাকবে বিশেষ উপহার। গোলাপি বলের টেস্ট, তাই প্রধানমন্ত্রীকে গোলাপি শাল উপহার দিতে চায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এমনই জানিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা, গাইবেন শ্রেয়া ঘোষালও।

ইডেনের দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করতে চেষ্টার কোনো কমতি রাখতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ম্যাচের প্রথমদিনে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ম্যাচের পাশাপাশি তাদের ঘিরেও থাকবে নানা আয়োজন।

২২ নভেম্বর থেকে শুরু হওয়া ম্যাচে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করবেন শেখ হাসিনা। প্রথমদিনের খেলা শেষে হবে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বাংলাদেশ প্রধানমন্ত্রীর হাতে বিশেষ নকশা করা শাল তুলে দেবে সিএবি, যাতে থাকবে গোলাপি আভা।

ভারত ও বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টকে নিয়ে পরিকল্পনার যেন অন্ত নেই সিএবি ও বিসিসিআইয়ের। বাংলাদেশ প্রধানমন্ত্রীর পাশাপাশি ২০০০ সালে টাইগারদের অভিষেক টেস্ট দলের ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন একই ম্যাচে খেলা ভারতের সাবেক ক্রিকেটাররাও।

বর্তমান দলের ক্রিকেটারদের সঙ্গে ভারতের জাতীয় সঙ্গীতে গলা মেলাবেন বিভিন্ন সময়ে টেস্টে নেতৃত্ব দেয়া দেশটির সাবেক অধিনায়করা। প্রথম দুইদিন ধারাভাষ্যকক্ষে মাইক্রোফোন হাতে টেস্টে তাদের স্মরণীয় মুহূর্তগুলোর স্মৃতিচারণ করবেন। সেই মুহূর্তগুলো টেস্টের চতুর্থদিনের বিরতির সময়ে দেখানো হবে।

Reneta

এমন জমকালো টেস্টকে ঘিরে এরইমধ্যে হইচই পড়ে গেছে দুই দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। অনলাইনে ছাড়া মাত্রই বিক্রি হয়ে গেছে প্রায় সবগুলো অগ্রিম টিকিট। সিদ্ধান্ত হয়েছে আরও বেশকিছু টিকিট অনলাইনে ছাড়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT