কলকাতা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে চাপে আছে ভারত। পুজারার ৮৭ এবং রাহানের ৭৭ রানের ওপর ভর করে ২শ’ ৩৯ রান সংগ্রহ করেছে ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। দলীয় ১ রানে হেনরি’র বলে আউট হন ওপেনার শিখর ধাওয়ান।
কিছুক্ষণ পরে ৯ রান করে সাজঘরে ফেরেন মুরালি বিজয়। বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ তুলে দিয়ে ৯ রান করে অধিনায়ক কোহলিও ফিরে যান সাজঘরে।
দলের হাল ধরেন পুজারা এবং রাহানে। এই জুটি থেকে আসে ১শ’ ৪১ রান। পুজারা আউট হলে ক্রিজে টিকতে পারে নি রাহানেও। দিন শেষে ঋদ্ধিমান সাহা ১৪ রানে অপরাজিত আছেন।










