চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটের বদলে ‘পাটকেল’ মারতে মরিয়া বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় ড্রাক্সলার প্যারিস সেন্ট জার্মেইয়ের জার্সি ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউলিয়ান ড্রেক্সলার

বার্সেলোনার লক্ষ্য ছিল পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে এনে জাভি হার্নান্দেজের অভাব পূরণের চেষ্টা করা। সেই লক্ষ্য তো পূরণ হয়নিই, উল্টো কাতালানদের থেকে নেইমারকে রেকর্ড দামে ছিনিয়ে নিয়ে গেছে ফরাসী জায়ান্টরা। এখন তাই ভাবতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকার অভাব পূরণ নিয়েও। সে পথে ভেরাত্তিকে না পেলেও পিএসজির পিছু ছাড়ছে না বার্সা। তাদের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ইউলিয়ান ড্রেক্সলারের দিকে পাখির চোখ করেছে ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি এমনটাই। জানুয়ারিতে প্যারিসের দলটিতে যোগ দিয়ে ড্রেক্সলারের পারফরমেন্স নেহাত মন্দ নয়। ১৭ ম্যাচে করেছেন ৪ গোল।

গত জুনে আনকোরা নতুন জার্মানি দলকে নেতৃত্ব দিয়ে কনফেডারেশন্স কাপ জিতিয়েছেন ড্রেক্সলার। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়ও।

Banglabid

বার্সাকে ঘিরে ড্রেক্সলারের বিষয়ে গুঞ্জন ওঠার কারণ জার্মান তারকার এজেন্ট রজার উইটম্যান। গত রোববার বার্সেলোনার এল প্রাতো বিমানবন্দরে দেখা গেছে উইটম্যানকে। এরপর থেকেই গুঞ্জন জোড়াল যে, ড্রেক্সলারের বিষয়ে আগ্রহী বার্সা।

বার্সা কর্মকর্তাদের কাছ থেকে অবশ্য এ বিষয়ে কিছু জানা যায়নি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি লিভারপুল তারকা ফিলিপে কৌতিনহোর ব্যাপারেও আশা ছাড়েনি কাতালান দলটি। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে পেতে ১২০ মিলিয়ন ইউরো দর হাঁকাতে যাচ্ছে বার্সা।

নেইমারকে হারিয়ে দলবদলের বাজারে এখন অনেকটাই মরিয়া বার্সেলোনা। নেইমার ইটের বদলে তারা এখন ড্রেক্সলার-কৌতিনহো-দিবালা ‘পাটকেল’ মারতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT