চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালি ফেরতদের উপসর্গ ধরা পড়লেই আইসোলেশন: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ইটালি থেকে ফেরত আসা ১২৫ জন বাংলাদেশির মধ্যে যে কারো যদি বিমানবন্দরে করোনা উপসর্গ ধরা পড়ে, তাহলে দ্রুততার সঙ্গে তাকে আইসোলেশন পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার চ্যানেল আই অনলাইনকে বলেন, বিমানবন্দরে নামার পর তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যাদের উপসর্গ থাকবে তাদের আইসোলেশনে রাখা হবে।

“উপসর্গ থাকলে তাদেরকে আশকোনার হজক্যাম্পে আইসোলেশনে রাখা হবে। বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হবে।”

তিনি জানান উপসর্গ না থাকলে তারা বাড়িতে থাকতে পারবে। কিন্তু তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখা হবে।

করোনা শুরুর দিকেই ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয় ইটালিতে। এখন পর্যন্ত ইটালিতে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২ হাজার ১৪৯ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৪ হাজার ৯১৪ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ লাখ ৩ হাজার ৬৪০ জন।

ইটালিতে করোনোর প্রকোপের পর দেশটির বিশেষজ্ঞরা বলেছিল বাতাসের মাধ্যমেও করোনা সেখানে ছড়িয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে বাতাসে করোনা ছড়ানোর বিষয়টি। এরমধ্যে ১২৫ বাংলাদেশির ইটালিতে গিয়ে আবার দেশে ফেরা বড় ক্ষতির কারণ হবে কিনা জানতে চাইলে ডা. আয়েশা আক্তার বলেন: ‘১২৫ জনের কেউই বিমান থেকে নামেন নি। দেশটিতে বিমান অবতরণ করার পরই আবার ফেরত পাঠানো হচ্ছে। তাছাড়া আমাদের বিমান বন্দরে নানান রকম থার্মো মিটার, থার্মাল স্ক্যানার রয়েছে সেগুলো দিয়ে যাত্রীদের সঠিকভাবে পরীক্ষা করা হবে। যদি উপসর্গ দেখাও দেয় আমাদের আশকোনার হজক্যাম্পে তাদের আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে।’

Reneta

ডা. আয়েশা আক্তার আরও জানান, রাত সাড়ে নয়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইটালি ফেরত বাংলাদেশিদের অবশ্যই কোয়ারেন্টাইনে পাঠাতে হবে।

গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান এবং এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

এ তথ্য জানিয়ে লাৎজিওর ঊর্ধ্বতন একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “একটি ভাইরাল বোমা আমরা নিষ্ক্রিয় করেছি।”

বাংলাদেশিদের বহনকারী বিমানটি শুক্রবার ভোর রাতের দিকে (রাত ২টা ১০ মিনিটে) ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালি ফেরত বাংলাদেশিকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT