চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালিতে ব্যবসা-বাণিজ্যের বোনাসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ

এমদাদুল হকএমদাদুল হক
১১:৩৪ পূর্বাহ্ন ১৭, আগস্ট ২০২০
প্রবাস সংবাদ
A A
ইটালি

ইটালির বিভিন্ন আইন কানুন ও ব্যবসা-বাণিজ্যের বোনাসসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোমসহ ইটালির ২০টি শহর থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে পিয়াচ্ছা ভিত্তোরিও হোটেল নাপোলিয়নে ৭, ৮ ও ৯ আগষ্ট অনুষ্ঠিত হয় ন্যাশনাল কাফ অপারেটর ট্রেনিং।

ইটালি প্রবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে শহরভিত্তিক দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে নাশনাল কাফ। কোর্সটির প্রথম অংশে তিনদিনব্যাপী একটানা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইটালির বিভিন্ন আইন কানুন/ব্যবসা-বাণিজ্যের বোনাসসহ প্রয়োজনীয় ৫৬টি বিষয়ের উপরে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

কোভিড এর কারণে মাত্র ৪০জন শিক্ষার্থীকে এই কোর্সে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। কোর্সের উদ্যোক্তা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে আরো তিনমাস অনলাইন ট্রেনিং এর মাধ্যমে অংশগ্রহণকারীদের আরো দক্ষ করে গড়ে তোলা হবে।

কোর্সের আয়োজক লাইফ ইন ইটালি পরিচালক এ কে জামান জানান, কোর্সটি পর্যায়ক্রমে ইটালির আরো অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। রোমের পরে ফিরেন্সে অনুষ্ঠিত হবে ২৮,২৯ ও ৩০ আগষ্ট।

এছাড়া শীঘ্রই বিভিন্ন শহরে ন্যাশনাল কাফের অফিস/সেন্টার চালু করা হবে। অ্যাপস/কল সেন্টারের মাধ্যমে সরাসরি বোনাস আবেদন করতে পারবেন ইটালি প্রবাসীরা। কোর্সের প্রশিক্ষক ছিলেন পলাশ হাওলাদার। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করেন ন্যাশনাল এক্সচেজ্ঞ কোম্পানির চেয়্যারম্যান ইদ্রিস ফরাজী।

তিনি অংশগ্রহণকারীদের সঠিকভাবে প্রবাসীদের কাফ সার্ভিস প্রদানের আহ্বান জানিয়ে বলেন, এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি সবাইকে পরিশ্রম এবং সততার সাথে কাফ সার্ভিস পরিচালনার আহ্বান জানান।

Reneta

কোর্সটি আয়োজনে সহযোগিতায় ছিলেন লাইফ ইন ইটালি রোম, টিএমএম ফিরেন্স এবং সিএসএন ভিসেন্সা। ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন মাল্টিমিডিয়া ইভেন্টস ও ড্রিম ট্যুরিজম।

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিট্রেনিংবোনাসব্যবসা-বাণিজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT