চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজতেমা নিয়ে আদালতে আসা ‘লজ্জাজনক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
আদালত
A A
বিশ্ব ইজতেমা্

ফাইল ছবি

ইজতেমার মত ধর্মীয় বিষয় নিয়ে আদালতে আসাটা ‘লজ্জাজনক’ উল্লেখ করে সব পক্ষকে শান্তি বজায় রাখতে এক হওয়ার আহ্বান জানিয়েছেন হাইকোর্ট।

তাবলিগ জামাতের প্রধান মওলানা সা’দ কান্ধলভীর কিছু মন্তব্যকে কেন্দ্র করে গত এক বছরের বেশি সময় ধরে চলা দুইপক্ষের দ্বন্দ্বের মধ্যে এমন আহ্বান জানালেন হাইকোর্ট।

এই বিবাদের কারণে গত বছর ইজতেমায় এসে আরেকপক্ষের বিক্ষোভের মুখে পড়েন তাবলিগ জামাতের বিশ্ব মারকায বা দিল্লির নিজামুদ্দিন মারকাযের আমির মওলানা সা’দ। দিনভর বিক্ষোভের মধ্যে তাকে শেষ পর্যন্ত ভারতে চলে যেতে হয়।

এমন ঘটনার মধ্যে সে বছর বিশ্ব ইজতেমা হলেও এ বছর নির্ধারিত সময়ে তার আয়োজন করতে পারেনি তাবলিগ জামাত। এরই মধ্যে দুইপক্ষ একাধিক সংঘর্ষেও জড়িয়েছে। সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে।

এই অবস্থায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ মন্তব্য করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। আর  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

Reneta

শুনানির এক পর্যায়ে আদালতের জ্যেষ্ঠ বিচারক রিটকারী পক্ষের উদ্দেশে বলেন, ‘ইজতেমার মত ধর্মীয় বিষয় নিয়ে আদালতে আসা ‘লজ্জাজনক।’ আপনারা নিজেরা বিভক্ত হলে দ্বীনের প্রচার করবেন কীভাবে? আগে নিজেরা সংশোধন হন, সুস্থ হন এবং নিজেদের মধ্যকার বিভেদ নিরসন করুন। শান্তিপূর্ণ অবস্থায় থেকে এক হন। আপনাদের মধ্যে যদি এরকম হয়। তাহলে সাধারণ মানুষের কাছে কি জবাব দেবেন? মানুষ তো তখন বলবে, আগে নিজেরা শুদ্ধ হন তারপর আমাদের শুদ্ধ করতে আসেন।’

এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আদালতকে জানান, বিশ্ব ইজতেমা নিয়ে  বুধবার (২৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভার তারিখ নির্ধারণ রয়েছে। ইজতেমার বিষয়ে সেখান থেকে সুস্পষ্ট নির্দেশনা আসতে পারে। তাই সে সিদ্ধান্ত টি আমাদের দেখা উচিৎ। এরপর আদালত রিট শুনানির বিষয়টি আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত মুলতবী করেন।

গত ২১ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস মোল্লা। ওই রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিন জনকে বিবাদী করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমাধর্মলিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বুলবুল ভাই জীবনে একবার অভিনয় করেছেন, তাও আমার সিনেমায়’

পরবর্তী

৩০ ডিসেম্বর ছিল গণতন্ত্র হত্যা দিবস: ফখরুল

পরবর্তী
ফাইল ফটো

৩০ ডিসেম্বর ছিল গণতন্ত্র হত্যা দিবস: ফখরুল

চার লেন হবে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT