আরিফ চৌধুরী, বে-ওভাল ক্রিকেট গ্রাউন্ড, নিউজিল্যান্ড: “মাঠে কেউই ইচ্ছা করে ক্যাচ ড্রপ করতে পারে না। ইটস এ পার্ট অফ গেইম। আমার ক্যাচটা অনেক সহজ ছিলো বাট তামিমেরটা একটু কঠিনই ছিলো বলে আমার মনে হয়েছে। তবে খেলা শেষে আসলে এগুলোর কোনো ব্যাখ্যা নেই।”
ম্যাচে শেষে এভাবেই ক্যাচ মিসের বিষয়ে মন্তব্য করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ টি-২০ ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজে হােয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও একই ফল করেছিল টাইগাররা।
সাকিব বলেন, আমরা আসলেই ভালো খেলতে পারিনি। দল হিসেবে ক্লিক করিনি। আমার কাছে মনে হয় টেস্ট সিরিজটি আরও কঠিন হবে আমাদের জন্য।
নিজের পারফরম্যান্স নিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, বোলিং নিয়ে কিছুটা সন্তুষ্টি আছে বাট ব্যাটিং ভালো করতে পারিনি।








