চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইগো যুদ্ধে’ কাভানির শান্তির বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ তাহলে শুরু হয়ে গেছে! পিএসজিতে নেইমার বনাম কাভানির মধ্যকার ‘ক্ল্যাশ অব দ্যা টাইটান্স’র ঢেউ ফ্রান্স ছাড়িয়ে আছড়ে পড়ছে ব্রাজিল-উরুগুয়ের সংবাদ মাধ্যমগুলোতেও। উরুগুইয়ান মিডিয়া আপাতত চুপচাপ থাকলেও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোতে ইতিমধ্যেই খলনায়ক হয়ে গেছেন কাভানি। এমন অবস্থায় কী করবেন সুয়ারেজ সতীর্থ? একটা সমাধান নিজে থেকেই বের করেছেন। আর তা হল শান্তির পতাকা উড়ানো।

নিজ দেশের রেডিও ইউনিভার্সালকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কণ্ঠে ঝরেছে নরম সুর। জানালেন অবস্থা পুরোপুরি শান্ত, ‘আমি জানি না লোকে কেন এসব গল্প বিশ্বাস করে। আসল সত্য হচ্ছে এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। ফুটবলে মাঝে মাঝে এসব ঘটনা ঘটেই। সত্য কথাটা হচ্ছে এখন আর কোনও সমস্যাই নেই।’

তাহলে কী নেইমারের আধিপত্য মেনে নিচ্ছেন কাভানি? উরুগুইয়ান তারকার বক্তব্য কিন্তু ইঙ্গিত দিচ্ছে সেরকমটাই, ‘নেইমার মাত্রই পিএসজিতে খেলা শুরু করেছে। এখানে সে আরও উন্নতি করবে। আমি শুরু থেকেই বলে এসেছি আমরা সবাই নেইমারের ব্যাপারে ইতিবাচক এবং তাকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত। আমার মনে হয় সে দ্রুতই মানিয়ে নেওয়া শুরু করেছে।’

Banglabid

কাভানির কণ্ঠে যখন শান্তির বার্তা তখন বিতর্ক থেকে নেইমারকে দূরে রাখতে সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন আলভেজ। তিনি নিজেই ফ্রি-কিক নিতে চেয়েছিলেন বলে কাভানির কাছ থেকে বল কেড়ে নিয়েছেন। আলভেজ জানাচ্ছেন, ‘আমি এরকম জায়গা থেকে আগেও গোল করেছি। বিশ্বাস ছিল গোল করতে পারবো।’

পুরো দলকে বিতর্কে জড়াতে চাচ্ছেন না আলভেজ, ‘দেখুন কে শট নিল, সেটা গুরুত্বপূর্ণ না। দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কাভানির জন্য এই সমস্যাটা নতুন নয়। জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গেও ক্ষমতার দ্বন্দ্বে একাধিকবার জড়িয়েছিলেন তিনি। এবার জড়ালেন নেইমারের সঙ্গেও। তবে বাস্তবতা এবার ভিন্ন! ইব্রাহিমোভিচ তার ব্যক্তিত্ব গুণে পিএসজির ড্রেসিংরুম শাসন করে গেছেন। নেইমার কি সেটা পারবেন?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিনসন কাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডুব দেয়ার তিন দিন পর ভেসে উঠল কিশোরের লাশ

পরবর্তী

‘মানুষ মানুষের জন্যে’ এটাই আ. লীগের স্লোগান: কাদের

পরবর্তী
প্রধান অতিথি মানুষের জন্যে স্লোগান নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানুষ মানুষের জন্যে' এটাই আ. লীগের স্লোগান: কাদের

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন একজন প্রবীণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার স্থান নেই: আমু

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT