চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকার্দির সঙ্গে উড়ছে ইন্টার মিলানও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফর্মের তুঙ্গে থেকে উড়ছেন মাউরো ইকার্দি। তার সঙ্গে উড়ছে ইন্টার মিলানও। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে সিরি অ’তে টানা ষষ্ঠ জয় পেয়েছে ইন্টার। লাজিওকে তারা হারিয়েছে ৩-০ গোলে।

এই জয়ে নাপোলির সমান পয়েন্ট হয়েছে ইন্টারের। দু’দলেরই পয়েন্ট ২২। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে ইন্টারই। যদিও তাদের পজিসন নির্ধারিত হবে মুখোমুখি লড়াইয়ের ফলাফলের উপর। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লাজিও।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠে এখন দুর্বার গতিতেই ছুটছে ইন্টার। সাসুউলো এবং পার্মার বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু হয়েছিল তাদের।

মঙ্গলবারও শুরু থেকে প্রতিপক্ষে উপর ছড়ি ঘোরায় ইন্টার। ২৮ মিনিটে ইকার্দির গোলে লিড নেয় তারা। তার আগে অবশ্য বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে লাজিও। প্রথমার্ধের খেলার শেষ হওয়ার চার মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো ব্রজোভিচ। ৭০ মিনিটে লাজিওর কফিনে শেষ পেরেক গেড়ে দেন ইকার্দি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানমাউরো ইকার্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT