চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউসুফ আলী মৃধার বিচার শুরুর নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৫
অন্যান্য, আদালত
A A

নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় রেলওয়ের পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া জেনারেল ম্যানেজার ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের তিন শিক্ষকের এক আবেদন নিষ্পত্তি করে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ আদালতকে ওই নির্দেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।

একই সাথে ওই সময়ে যারা অবৈধ সুবিধাভোগী ছিলেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে দুদকে বলেছেন আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইউসুফ আলী মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হলেও পরে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় দুদক।

২০১২ সালে ৯ এপ্রিল বিজিবি’র সদরদপ্তরের সামনে টাকার বস্তাসহ ইউসুফ আলী এবং কয়েকজন আটক হন। রেলের পূর্বাঞ্চলে ১ হাজার ১১৭ জনকে নিয়োগ দিয়ে পাওয়া টাকা সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় নেয়া হচ্ছিল বলে দাবি করেন ইউসুফ আলী মৃধা। দুর্নীতির অভিযোগে ইউসুফ আলী মৃধা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ১৪ টি মামলা করে দুদক। চট্টগ্রামের কোতয়ালী থানার মামলায় চার্জশিট দেয়ার সময় ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে ৩২ জনকে আসামী করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ আব্দুল ওয়াদুদ ভুইয়া, হিসাব বিজ্ঞানের মোঃ জহিরুল ইসলাম এবং পদার্থ বিজ্ঞানের তপন কুমার দাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT