২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের আজ মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। রাত ১২টা ৪৫ মিনিটে ‘সি’ গ্রুপের ম্যাচে বেলারুশের বিপক্ষে খেলবে স্পেন। আর রাত ১০টায় ইংলিশদের প্রতিপক্ষ স্লোভেনিয়া।
এদিন রাতে মাঠে গড়াবে ইউরোর আরও দুটি ম্যাচ। রাত ১০টায় রাশিয়ার মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং পৌঁনে ১টায় একে অপরের প্রতিপক্ষ সুইজারল্যান্ড-লিথুয়ানিয়া।
তিন ম্যাচ জিতে ‘সি’ গ্রুপে দ্বিতীয়স্থানে আছে স্পেন। তাদের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে স্লোভাকিয়া। তবে আজ জিতলেই ফ্রান্সের টিকিট পাওয়ার অনেকটা কাছে চলে যাবে স্প্যানিশরা।
আর বেলারুশের বিপক্ষে জিতলেই টিকিট নিশ্চিত হবে ইংল্যান্ডের। আগের পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে ইংলিশরা।







