চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরো ঘিরে গোটা ফ্রান্সে নিশ্ছিদ্র নিরাপত্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৪, জুন ২০১৬
স্পোর্টস
A A

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আয়োজক ফ্রান্স। সম্ভাব্য সব ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলায় এক লাখের বেশি পুলিশ সদস্য মোতায়েন করবে ফ্রান্স।

এমন আশ্বাস দিয়েছেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী বার্নার্ড কাজেনুভা।

কাজেনুভা জানান আগামী ১০ জুন থেকে শুরু হওয়া মাসখানেকের এই আয়োজনে নিরাপত্তা ইস্যুতে সম্ভাব্য সবকিছুই করা হবে। আমাদের মূল উদ্দেশ্যে হচ্ছে ইউরো অনেক বড় একটি আয়োজন, এখানে অনেক মানুষের সমাগম হয়।

কাজেনুভা বলেন, নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করেছি। আমরা পাঁচভাগে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রথমত আমাদের পুরো ফ্রান্সের রাস্তার নিরাপত্তা দিতে হবে, দ্বিতীয়ত প্রতিটি দলের খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা দিতে হবে, তৃতীয়ত সকল ইউরোর ভেন্যু গুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা রাখতে হবে। চতুর্থত, দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করতে হবে। পঞ্চম ও শেষ ধাপ হচ্ছে যাতায়তের জন্য যে সকল যানবাহন ব্যবহৃত হবে যেগুলোতে নিরাপত্তা দিতে হবে।

তিনি আরও বলেন, এখানে আমরা গোপনীয় কোন কিছুই রাখতে চাই না। শূন্য শতাংশ সতর্কতার অর্থ হচ্ছে শতভাগ ঝুঁকি, কিন্তু শতভাগ সতর্কতার অর্থ কিন্তু শূন্য শতাংশ ঝুঁকি নয়। সন্ত্রাসী হামলা মোকাবেলায় আমরা সবকিছু করেছি এবং আমরা পুরোপুরি প্রস্তুত বলেই দাবি করছি।

প্যারিসে গত বছরের ১৩ই নভেম্বর শুক্রবার রাতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন জায়গায় করা এ সন্ত্রাসী হামলায় ১৩০ জন প্রাণ হারায়। আহত হয় ৩৫০ জনের ওপরে।

Reneta

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করে। সন্ত্রাসী গোষ্ঠীর এমন হামলার কারণে আগামী ১০ জুন থেকে ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠানের আগে দেশটির বর্তমান নিরাপত্তা ইস্যুটি আলোচনায় চলে আসছে।

আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে ইউরোপীয় ফুটবলের সেরা এই আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT