চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে ১০ হাজার শরণার্থী শিশু নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

গত দুই বছরে ইউরোপ জুড়ে অন্তত ১০ হাজার শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে। ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল রোববার জানায়, গত ১৮-২৪ মাসে রেজিষ্ট্রেশন করা অন্তত ১০ হাজার শরণার্থী শিশুর হদিস পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা শিশুরা যৌন পাচারকারী কিংবা মানবপাচাকারীদের খপ্পরে পরে নিখোঁজ হয়েছে।

ব্রিটিশ দৈনিক অবজারভারবে এক প্রতিবেদন প্রকাশের পর শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপোলের মিডিয়া উইং।

ইউরোপেলের চিফ অব স্টাফ ব্রায়ান ডোনাল্ড জানান, অসহায় শিশুরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করার পর নিখোঁজ হয়েছে। তিনি বলেন, ১০ হাজারের বেশী শিশুকে আমরা খুঁজছি।

অবজারভার জানায়, শুধু ইতালি থেকেই নিখোঁজ হয়েছে ৫ হাজার শিশু।

ডোনাল্ড বলেন, যারা নিখোঁজ হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হবে এই জন্য আমরা খুঁজছি না। আমরা শুধু জানতে চাই তারা কোথায় আছে, কী করছে।

অবজারভার তাদের প্রতিবেদনে জানায়, ইউরোপোল এই প্রমাণ পেয়েছে যে, শরণার্থী শিশুদের নিখোঁজের পেছনে যৌন পাচারকারীদের হাত রয়েছে।

Reneta

ডোনাল্ড বলেন, জার্মানি ও হাঙ্গেরিতে ফৌজদারি অপরাধে অনেক শরণার্থীকে আটক করা হয়েছে। এর ফলে শরণার্থী সংকট আরো জটিল হচ্ছে।

সংঘাতপূর্ণ সিরিয়াসহ অন্যান্য দেশ থেকে গত বছর ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশী মানুষ ইউরোপে প্রবেশ করে। এর মধ্যে ২ লাখ ৭০০ হাজার শিশু রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT