ইউরোপের বেশ কিছু দেশের নাগরিকরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে অনাগ্রহ দেখাচ্ছে। ইটালি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, জার্মানি ও সুইডেনে অনেকেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে চাইছেন না।
জার্মানিতে ভ্যাকসিনের হাজারো ডোজ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার খবরে জনগণকে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার তাগিদ দিয়েছেন ডাক্তার ও স্বাস্থ্য কর্মকর্তারা।
একদিনে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ১১ হাজার ৪৯৭ জন।
করোনাভাইরাসে সারাবিশ্বে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ কোটি ৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২৪ লাখ ৫১ হাজারের বেশি।
ফাইজার ও বায়োএনটেক এক গবেষণায় জেনেছে, করোনাভাইরাসের নতুন ধরন তাদের টিকা থেকে সৃষ্ট অ্যান্টিবডি’র সংখ্যা দুই-তৃতীয়াংশ পর্যন্ত কমিয়ে দেয়। তবে এতে টিকার কার্যকারিতা কমে যাওয়ার কোনো প্রমাণ বিজ্ঞানীরা পাননি।
খালি সিরিঞ্জ দিয়ে টিকাদানের অভিযোগ খতিয়ে দেখছে ব্রাজিলের পুলিশ। দেশটির ৪টি রাজ্যে এমন অভিযোগ উঠেছে। ব্রাজিলীয় পুলিশের ধারণা, এ ঘটনায় জড়িত নার্সরা হয় টিকাবিরোধী অথবা ডোজ চুরি করছেন।







