ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আমরা ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করতে চাই না।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা ‘কৌশলগত কম্পাস’ নামে পরিচিত একটি নথি অনুমোদন করার পর জোসেফ বোরেল এ কথা বলছিলেন।
এতে “ইইউ র্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি” বিকাশের পরিকল্পনা রয়েছে যা ব্লককে বিভিন্ন ধরণের সংকটের জন্য দ্রুত ৫ হাজার সৈন্য মোতায়েন করার অনুমতি দিতে পারে।
বোরেল জোর দিয়ে বলেন, সদস্য রাষ্ট্রগুলির নিজস্ব সেনাবাহিনী রয়েছে এবং এখনও তা থাকবে। তবে দেশগুলিকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে হবে।
ন্যাটো এখনও ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার ভিত্তিপ্রস্তর বলে মন্তব্য করেন তিনি।







