পরাজয় দিয়ে ইউরোপা লিগ মিশন শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ ক্লাব ফেইনুর্দের মাঠে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে স্বাগতিকরা।
তবে বিরতির আগে গোল করতে পারেন নি ফেইনুর্দ। জবাবে প্রথমার্ধে কয়েক দফা ব্যর্থ প্রচেষ্টা চালায় ম্যান ইউ। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে ফেইনুর্দের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন টমি ভিলহেনা।
গোল পরিশোধ করতে না পারায় ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
ওয়েইন রুনি ছাড়াও দলে আরও সাতটি পরিবর্তন এনেও হার এড়াতে পারেনি সাবেক চেলসি কোচ হোসে মরিনহোর দল।
লিগের অন্য ম্যাচে ইসরায়েলি ক্লাব বেয়ার শেভার কাছে ২-০ গোলে হেরে গেছে ইন্টারমিলান। তবে জয় পেয়েছে ভিয়ারিয়াল এবং সাউদাম্পটন।








