ইউরোপজুড়ে প্রবল বর্ষণে ফ্রান্স থেকে ইউক্রেন পর্যন্ত ভয়াবহ বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জার্মানিতে ১০ জন, রোমানিয়ায় দুই জন, বাকি তিনজন ফ্রান্স, হল্যান্ড ও বেলজিয়ামে মারা যান ।
ফ্রান্সে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় সিন নদীর পানি সাড়ে ৬ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর ও ওরসে জাদুঘর বন্ধ করে দেয়া হয়েছে। কয়েক লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় শিল্প উৎপাদন বন্ধ থাকায় এখনও পর্যন্ত ৬শ’ মিলিয়ন ইউরো মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এ বন্যাকে ‘ব্যতিক্রমী’ বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।







