ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আজ্ঞাবাহ নির্বাচন কমিশনের সকল নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হিসেবে কাজ করছে বলেও দাবি তার।








