চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনে প্রয়োজনে গুলির নির্দেশ

সোমা ইসলাম সোমা ইসলাম
৯:২১ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

ইউপি নির্বাচনে কারচুপি ঠেকাতে আইন শৃংঙ্খলা বাহিনীকে প্রয়োজনে গুলির নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। পক্ষপাতমূলক অবস্থানের বিষয়েও হুঁশিয়ার করে দিয়েছেন সিইসি। নির্বাচনকে প্রভাবিত করতে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে সারাদেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকালে আগারগাঁয়ের পরিকল্পনা কমিশনে প্রশাসন এবং আইন শৃংঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে সিইসি জানালেন, দলীয় প্রতীকে তৃণমূলের এই নির্বাচন করা দুরুহ হলেও বির্তকমুক্ত নির্বাচনের জন্য ব্যবস্থার কমতি রাখবে না ইসি। তবে নির্বাচন যেনো কোনোভাবেই বির্তকিত না হয় সেজন্য পুলিশকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন,‘ দায়িত্ব পালনকারী কর্মকর্তার নেতৃত্বে যারা কেন্দ্রে পাহারার দায়িত্বে থাকবেন তারা কেন্দ্র দখল এবং কারচুপি ঠেকাবেন। কারচুপির চেষ্টা হলে অস্ত্রধারী আইন-শৃংঙ্খলা রক্ষাকারীরা প্রথমে ব্যবস্থা নেবেন। কোনো কারচুপির ঘটনা বরদাস্ত করা হবে না। তাদেরকে পুলিশ প্রতিহত করবে। শেষ বুলেট দিয়ে হলেও প্রতিহত করতে হবে’।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে সিইসি বলেন, সরকারী দলের হয়ে নয়; বরং সব দলের হয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাজ করছে ইসি।

সিইসি বলেন,‘ আলহামদুলিল্লাহ, বিএনপি বলেছে আমাদের সদিচ্ছা আছে। আমরা চাই সবাই এটা জানুক আমাদের সদিচ্ছা আছে। কোনো চাপ নেই। সরকারের পক্ষ থেকে কোনোরকম চাপ আসেনি। কোনো ফোন আসেনি আমার কাছে’।

Reneta

মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে অনিয়ম ঠেকাতে অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়ার সিদ্ধান্তও নিচ্ছে নির্বাচন কমিশন। বাগেরহাটের ৩৪ ইউনিয়নে সরকারী দলের ৩৪ জন চেয়ারম্যানের নির্বাচিত হওয়া প্রসঙ্গে সিইসি বলেছেন, কোনো দল এ বিষয়ে আপত্তির পক্ষে প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচনইউপি নির্বাচন-বিএনপিইউপি নির্বাচন-সিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬

ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, টানা দ্বিতীয় জয় জাফনার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

জুলাই ২২, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT