চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনে গোলযোগ করলে ফৌজদারী আইনে ব্যবস্থা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:১৩ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

আসন্ন ইউপি নির্বাচনে ভোট দানে প্রভাবিত করার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর হবে পুলিশ। যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টাকারীদের তাৎক্ষণিকভাবে ফৌজদারী আইনের আওতায় আনা হবে। 

নির্বাচনের আইন শৃংখলা নিয়ে পুলিশ সদর দফতরে পুলিশ, র‌্যাব, এসবি, বিজিবি  ও আনসার বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আইজিপির বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখী হন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)।

প্রথম দফায় ইউপি নির্বাচন মঙ্গলবার (২২ মার্চ)। ওই দিন ভোট গ্রহণ করা হবে ৭ শ ৭২১টি ইউনিয়ন পরিষদে। প্রথম পর্বের নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ লাখ ৮০ হাজার নিরাপত্তা কর্মী। তবে কোনো কেন্দ্রকেই ঝুঁকিপুর্ণ মনে করছে না পুলিশ। 

আইজিপি একেএম শহীদুল হক বলেন, প্রত্যেকটি ইউনিয়নে মোবাইল ব্যাটালিয়ন থাকবে, প্রত্যেকটি উপজেলায় পুলিশের স্টাফ রিজার্ভ থাকবে। প্রত্যেকটি ইউনিয়নে র‌্যাবও থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে।

সারা দেশে দু’শ ৮ টি নির্বাচনী এলাকায় নির্বাচন-পূর্ব সহিংসতা হয়েছে। এর মধ্যে কেবল বরিশাল বিভাগেই ঘটে অন্তত ১শ ৩টি সহিংস ঘটনা। এ কারণে ওই বিভাগের নির্বাচনী আইন শৃংখলাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। 

শহীদুল হক আরো বলেন, মারামারি অতীতে সব নির্বাচনেই কম-বেশি হয়েছে। আমি মনে করিনা বড় কিছু হয়েছে কিন্তু আমাদের অ্যাকশন ছিলো। গোয়েন্দা সংস্থা থেকে বা আমাদের সূত্র থেকে কোনো তথ্য পেলে আমরা তাদের ডেকে সতর্ক করে দিয়েছি।

Reneta

সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে জনগণ ও প্রার্থীদের সহায়তা চান আইজিপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT