চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী ও বরিশালে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২১, জুন ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী ও বরিশালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হয়েছেন।

পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে দুই চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন টিটু (নৌকা) ও মহিউদ্দিন লাভলু (চশমা কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় তিন রাউন্ড গুলি ও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত রাব্বি (৩০) ও রাশমন (৪০) নামের দুই যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার সকালে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওর্য়াডের হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করে প্রিজাইডিং অফিসার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দশটার দিকে ভোটগ্রহণ ফের চালু করা হয়।

তাছাড়া ধুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাদকাঠী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী জামাল হোসেন ও নেছারের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

বাউফল থানার ওসি আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Reneta

বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমা হামলায় মৌজে আলী মৃধা নামে একজন নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েকজন আহত হন।

বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।

তাছাড়া বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের সরকারি গঙ্গাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমর্থকের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদইউপিইউপি নির্বাচনভোটগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত ২

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT