চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগে আটক ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
জনপদ, নাটোর
A A

নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনুকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কলম ইউনিয়নের হাজীপুর এলাকায় নির্বাচনী পথসভায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, কলম গ্রামের শামসুল ইসলাম ও বাবলু হোসেন।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার জানান, সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মইনুল হক চুনু হাজীপুর এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এসময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শামসুল ইসলাম ও বাবলু সহ কয়েকজন সন্ত্রাসী চেয়ারম্যান চুনুকে হত্যার উদ্দেশে সভায় অবস্থান নেয়।

পরে চেয়ারম্যান চুনুকে হত্যার উদ্দেশে চার রাউন্ড গুলি ভর্তি রিভলবার বের করে। এমন সময় এলাকাবাসী তা দেখতে পেয়ে শামসুল ও বাবলুকে গনপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। সেসময় রিভলবারটি জব্দ করা হয়। পরিস্থতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, শামসুল ইসলাম ও বাবলু দুজনই মইনুল হক চুনুর ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউপি চেয়ারম্যানদুইজন আটকনাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT