বাংলাদেশ

ইউপিএল’র প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

উপস্থাপক মহিউদ্দিন আহমেদ স্মরণে আলোচনা সভা, বাংলা ভাষার বইয়ের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপস্থাপক মহিউদ্দিন আহমেদ স্মরণে আলোচনা সভা, বাংলা ভাষার বইয়ের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম বৃহত্তম প্রকাশনী প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)’র প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের পারকিনসন্স রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হন।

মহিউদ্দিন আহমেদের মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন ফেসবুক পোস্টে জানান, মঙ্গলবার বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪৪ সালে জন্ম নেওয়া মহিউদ্দিন আহমেদের পেশাগত জীবন শুরু করেন সাংবাদিকতার মাধ্যমে। স্বাধীনতার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী ছিলেন তিনি।

পুস্তক প্রকাশনায় অবদান রাখায় ১৯৯১ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র স্বর্ণপদকে ভূষিত হন মহিউদ্দীন আহমেদ। ২০১৪ সালে তাকে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

বিষয়:প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…