চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনেস্কো কি আপত্তি তুলে নিয়েছে? উপদেষ্টা বলছেন, হ্যাঁ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:৪৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
পরিবেশ
A A
রামপাল

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইউনেস্কো কি আপত্তি তুলে নিয়েছে? বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলছেন, হ্যাঁ।

রোববার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি তাদের আপত্তি তুলে নেয়ায় বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠায় আর কোন বাধা নেই। এখন সবার উচিত হবে বিদ্যুৎকেন্দ্র হবে কি হবে না এই আলোচনা-সমালোচনা থেকে সরে এসে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক।

Banglabid

‘এর মাধ্যমে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে তা সুন্দরবনের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনবে বলে ইউনেস্কো যে ঘোষণা দিয়েছিল, তা থেকে আমরা মুক্ত হয়েছি। পোল্যান্ডের কারাকোতে অনুষ্ঠিত ৪১তম সেশনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এ সিদ্ধান্ত নেয়।’

তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ওই সম্মেলনে বাংলাদেশের বিশেষজ্ঞ দল সঠিক চিত্র তুলে ধরে কমিটিকে বোঝাতে সক্ষম হয়েছে বলেই এ সফলতা এসেছে।

তৌফিক-ই- ইলাহী বলেন, আমাদের ব্যাখ্যার পরেই কমিটি এ সিদ্ধান্ত দেয়। তারা বৈজ্ঞানিক যুক্তির পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। আমরা কমিটিকে বলেছি, রামপাল প্রজেক্টে বিশ্বের সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

Reneta

রামপাল নিয়ে গঠিত কমিটির ২১টি দেশের মধ্যে ১২টিই সমর্থন জানিয়েছে, অন্যান্য দেশও সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে– এমন তথ্য দিয়ে তিনি বলেন, পোল্যান্ডের ওই সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রস্তাবনাটি উপস্থাপন করেছে তুরস্ক। এরপর কমিটি বিস্তারিত ব্যাখ্যা শুনে সব যুক্তি মেনে নিয়েছে।

‘রামপাল নিয়ে এতদিনের সমালোচনা থেকে সরে এসে এখন সবার উচিত কার্যক্রম মনিটরিং করা। উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে কি না, পর্যবেক্ষণ করা।’

রামপালে ভারি কোনো শিল্প ও অবকাঠামো নির্মাণ না করতে ইউনেস্কো যে পরামর্শ দিয়েছে তা বিবেচনা হচ্ছে কি না– এমন প্রশ্নে তৌফিক-ই-এলাহী বলেন, সংস্থাটি বলেছে, ভবিষ্যতে যেন সেখানে ভারি শিল্প গড়ে তোলা না হয় সেজন্য তারা পরিবেশগত বিষয়গুলি পর্যবেক্ষণ করতে বলেছে। তবে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আপত্তি তুলে নিয়েছে।

রামপাল নিয়ে ইউনেস্কোর সাথে লবিং প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জ্বালানি উপদেষ্টা বলেন, লবিং বলতে কি বুঝাচ্ছে তা আমি বুঝি না।

সুন্দরবন এলাকায় পরিস্কার পানি প্রসঙ্গে তিনি বলেন, সুন্দরবনকে সুস্থ রাখতে ও ফ্রেশ ওয়াটারের ফ্লো বাড়াতে ভারতের সঙ্গে আরও আলোচনা করতে হবে। কারণ ফ্রেশ ওয়াটার আসে সেখান থেকেই।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, সঠিকভাবে কাজ পরিচালনা করা গেলে ২০১৯ সালের জুনে রামপাল থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপালরামপাল বিদ্যুৎকেন্দ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ মিয়ানমার থেকে চাল আমদানী করতে চায়

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হোক

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হোক

বন্যা

প্রতিদিনই বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT