চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্বাস্থ্য
A A

দেশীয় বা ট্রাডিশনাল চিকিৎসাকে উপেক্ষা না করে বরং এই ধরনের চিকিৎসা ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করে সাধারণ জনগণের দুয়ারে নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসাকে আরও মর্যাদাময় করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে তিনি জানান।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির উদ্যোগে আয়োজিত জাতীয় কনভেনশন-২০১৭ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, ইউনানী-আয়ুর্বেদিক ফর্মুলায় এদেশে যেসব ঔষধ তৈরি হয় তার গুণগত মান নিশ্চিত করে বৈদেশিক বাজারও ধরতে হবে। একইসঙ্গে তিনি যেকোনো ধরনের ভেজাল ঔষধ তৈরি ও বিপণনে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে রাজনীতিবিদ এবং দেশীয় চিকিৎসক সমিতির উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য বলেন, জ্ঞানবিজ্ঞানের এই যুগেও লোকজ চিকিৎসার গুরুত্ব কমেনি। সঠিক লোকজ চিকিৎসা সমাজে আরও কল্যাণ বয়ে আনতে পারে।

এসময় তিনি একটি জাতীয় ঔষধ বাগান তৈরির জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

হামদর্দ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ড. হেকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া বলেন, ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসাকে এগিয়ে নিতে সরকারের সহায়তা ও পরিকল্পনা প্রয়োজন। সরকার সহায়তার হাত বাড়ালে কেউ আর চিকিৎসাহীনতায় ভুগবে না।

সভাপতির বক্তব্যে ডা. মোঃ মিজানুর রহমান জানান, দেশীয় চিকিৎসক সমিতির পক্ষ থেকে ১১টি প্রস্তাবনা পেশ করা হয়েছে। এই প্রস্তাবনার বাস্তবায়ন হলে সাধারণ জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

দেশীয় চিকিৎসার মান ও পদ্ধতির উন্নয়নে তিনি জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ, ইউনানী-আয়ুর্বেদিক বিষয়ে উচ্চশিক্ষা, ইউনানী-আয়ুর্বেদিক ঔষধের পৃথক লাইসেন্সিং কর্তৃপক্ষ এবং ঔষধের মান নিয়ন্ত্রণ ও গবেষণার জন্যে ইনস্টিটিউট স্থাপনের আহ্বান জানান।

জাতীয় কনভেনশনে সারাদেশ থেকে পাঁচ হাজারেরও বেশি দেশীয় চিকিৎসক অংশগ্রহণ করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফিদের বেতন বাড়ল, সঙ্গে ম্যাচ ফিও

পরবর্তী

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এমভি গ্রিন লাইনের সর্বশেষ

পরবর্তী
ফাইল ছবি

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এমভি গ্রিন লাইনের সর্বশেষ

বিক্রি হচ্ছে মনরোর বাড়ি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনে আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT