চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চায় বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকের অধীনে তার চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন: ‘বেগম খালেদা জিয়াকে নির্জন, পরিত্যাক্ত ও অস্বাস্থ্যকর কারাগারে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যা ভুগছিলেন। তার সমস্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় তার ব্যক্তিগত চিকিৎসকদের সুযোগও দেয়া হয়নি। সরকার নিজেদের পছন্দমতো ডাক্তারদের দিয়েছে। জরুরি ভিত্তিতে তার যে এমআরআই ও আধুনিক চিকিৎসা দরকার তা করানো হচ্ছে না। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দী নির্যাতনের শামিল।’

তিনি বলেন: ‘এতদিন সপ্তাহে একদিন আত্মীয়দের দেখা করতে দিতো। কিন্তু এখন বলছে ১০দিন পর পর দেখা করতে হবে। এটি তাকে হয়রানি করা, তার ওপর বর্বরোচিত নির্যাতন। এতোদিন এতো করে বলার পরও নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এটি সরকারি চক্রান্ত। মানসিক একাকিত্বে যেন তিনি কঠিন যন্ত্রণায় ভোগেন।’

এসময় সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে নির্দয় ও নিষ্ঠুর আচরণ করছেন বলে অভিযোগ করেন রিজভী।

এ সময় রিজভী আওয়ামী লীগে’র সাধারণ সম্পাদকের ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন: ‘কোটা সংস্কার আন্দোলনে পরাজিত হওয়ায় আপানরা এখন বেসামাল হয়ে পড়েছেন। পরাজয়ের গ্লানি থেকে বের হতে আপনারা বিএনপিকে নিয়ে বকছেন। প্রতিশোধে উন্মুক্ত হয়ে সরকার তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেড হাসপাতালখালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘আমার হাঁটার ভঙ্গি ইউনিভার্সাল, এটা আমি তৈরি করিনি’

পরবর্তী

চিত্রনায়িকা আইরিনের একি হাল?

পরবর্তী
আইরিন

চিত্রনায়িকা আইরিনের একি হাল?

ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT