চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ণ ২৭, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে সেখানে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতালের করোনা ইউনিট থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।

মারা যাওয়া রোগীরা হলেন, রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মাে. মাহাবুব (৫০)

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন তা নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।

ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন ডা. সাগুফা আনোয়ার বলেন, ‘আমরাও পাঁচজনের খবর পেয়েছি। মূল ভবনের বাইরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের ভেতরে যায়নি।’

Reneta

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মূল ভবনের বাইরে কোভিড আইসােলেশন ইউনিটে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং কয়েক মিনিটের মধ্যে আগুন আইসােলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে।

সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন প্রচণ্ড দ্রুততার সাথে ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি ৫ জন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি এবং ভিতরে থাকা এই ৫ জন রোগী মৃত্যুবরণ করেন।

ফায়ার সার্ভিস বলছে, ধারণা করা হচ্ছে, হাসপাতালের করোনা ইউনিটের এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। রাত সাড়ে ১০ টার দিকে তিনি জানান যে, ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনইউনাইটেড হাসপাতালকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT