বাংলাদেশ

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

করোনাভাইরাস

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুলশান অপরাধ বিভাগের এডিসি আব্দুল আহাদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালে রাজধানীর গুলশানে অভিজাত ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুতকৃত তাবু দিয়ে নির্মিত অস্থায়ী করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় সেখানে চিকিৎসাধীন ৫ জন রোগী মারা যান, এদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিলো।

ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের ধারণা, অস্থায়ীভাবে নির্মিত ওই ইউনিটের এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিষয়:আগুনইউনাইটেড হাসপাতালকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…