চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে খালেদা জিয়ার চিকিৎসার অনুরোধ বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বিএনপি।

দলের চেয়ারপার্সন কারবন্দি খা‌লেদা জিয়ার ‌চি‌কিৎসার দা‌বি নি‌য়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামা‌লের স‌ঙ্গে ৫০ মিনিট বৈঠকে করেন। এর পর মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন। সেখানে দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। সে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছিলাম। আমরা ইতোপূর্বেও আমাদের নেতারা উনার সাথে দেখা করে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছিলেন।

তিনি বলেন, আমরা তাকে অনুরোধ করেছি যেন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যা তিনি পছন্দ করেন। আমরা ইউনাইটেড হাসপাতালের কথা বলেছি। এ বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী বলেছেন। যারা দায়িত্বে আছেন, সচিব, আইজি পিজন ও বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলে আজকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Banglabid

রোববার বি‌কেল ৩টার দি‌কে সচিবালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ৩টা ৫০ মিনিটে বের হয়ে আসেন।এসময় তারা স্বরাস্টমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান।

মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে অংশ নেন স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।

এর আগে শুক্রবার সকা‌লে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি। একই সঙ্গে তার চিকিৎসার দাবি জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেছন থেকে আইন টেনে ধরাদের সামনে আনুন

পরবর্তী

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে মেডিকেল বোর্ড হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
অভিযোগ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে মেডিকেল বোর্ড হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার ভাগ্য শেখ হাসিনার মর্জির ওপর নির্ভর করে: রিজভী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT