ইউটিউবে মুক্তি পেয়েছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নতুন সিনেমার ট্রেলার। তবে এই সিরিজের মুভির নামকরণ করা হয়েছে ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’।
ইউটিউবে মুক্তির পরপরই গতি আর মিশেলে তৈরি ফিউরিয়াস দেখতে ভক্ত হামলে পড়েছে ইউটিউবে। গত দুই’দিনেই ট্রেলার দেখেছে কমপক্ষে পাঁচ লক্ষ ফিউরিয়াস ভক্ত।
ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’ এ প্রথমবারের মতো ভিলেন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী চার্লিজ থ্রেরন।
এফ গ্রে গেরি পরিচালিত দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস সিনেমাটিতে অভিনয় করেছেন ডম খ্যাত ভিন ডিসেল, হবস খ্যাত ডুয়াইন জনসন, ডেকারড’শ খ্যাত জেসন স্ট্যাথাম।
এছাড়াও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরিজ গিবসন, স্কট ইস্টউড, চার্লিজ থ্রেরন, কার্ট রাসেল, নাথালি ইমানুয়েল সহ অন্যান্যরা।
ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের এটিই প্রথম সিরিজ হবে যেখানে নেই প্রয়াত অভিনেতা পল ওয়াকার। ২০১৩ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোার্নিয়াতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১৭ এপ্রিল।
ট্রেলারটি দেখতে নীচে ক্লিক করুন:










