ইউটিউবে যাদের নিয়মিত আসা-যাওয়া, তাদের অনেকের কাছেই বার্কলে কলেজ অব মিউজিকের নাম অপরিচিত নয়। উপমহাদেশের সমৃদ্ধ সুরের চর্চায় মিউজিক কলেজটির এক ঝাঁক গানের পাখি আর সুরযন্ত্রীর চমৎকার সমন্বয় ‘বার্কলে ইন্ডিয়ান এনসেম্বল’।
অস্কারজয়ী সুরকার এ.আর রহমানের ‘জিয়া জ্বালে’ গানটি দিয়ে ইউটিউবে আলোড়ন তোলার পর এবার বাংলা নববর্ষে তারা উপহার দিলো বাংলা গান ‘জাগো পিয়া’।
মা বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ড. নাশিদ কামালের লেখা গানটির সংগীতায়োজন করেছেন বার্কলে মিউজিক কলেজের প্রথম বাংলাদেশী শিক্ষার্থী আরমিন মুসা।
গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে শ্রোতাদের ভিড় লেগে গেছে ইউটিউব চ্যানেলে।







