চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে তিশা-সাজ্জাদের ‘আজ নিতুর গায়ে হলুদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন তারা হয়তো জানেন বিয়ের আগের দুই মাসের গল্প। ভালোবাসার শুরুটা এখানেই,নতুন করে একজনকে জানা। নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয়াটা অনেক বেশি জরুরী। সত্যি কথা বলতে মিষ্টি কিছু মুহূর্ত এ সময়টাতেই ঘটে। সেরকম কিছু মুহূর্ত আর পারিবারিক টানাপড়েন-এর গল্প ‘আজ নিতুর গায়ে হলুদ’।’

নিজের পরিচালনায় ভালোবাসা দিবসের নাটক ‘আজ নিতুর গায়ে হলুদ’ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন নির্মাতা ইমরাউল রাফাত। ভালোবাসার দিনে নাটকটি প্রচারিত হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। যারা নাটকটি টেলিভিশন পর্দায় দেখতে পারেননি তাদের জন্য এবার এই নাটকটি দেয়া হয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও।

নাটকের গল্পে নিতু (তিশা) তার মায়ের সাথে চাচার বাসায় থাকে। পারিবারিক ভাবেই নিতুর বিয়ে ঠিক হয় আবিদের (ইরফান সাজ্জাদ) সাথে। ছেলের পরিবার নিতুকে ভীষণ পছন্দ করেছে। পাত্র আবিদকেও নিতুর পরিবার বেশ পছন্দ করেছে। বিয়ের সব আয়োজন চলছে, কারণ বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। সব যখন ঠিকঠাক মত এগুচ্ছে এর মধ্যেই নিতুর চাচা খন্দকার আশরাফ জানায় এ বিয়ে হবে না…! সত্যিই কি বিয়ে হয় না, নাকি এটা স্রেফ নাটকীয়তা! জানতে হলে দেখতে হবে ‘আজ নিতুর গায়ে হলুদ’।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এ নাটকে নিতু চরিত্রে অভিনয় করেছেন নুরসাত ইমরোজ তিশা। তার বিপরীতে অভিনয় করেন ইরফান সাজ্জাদকে।

ইউটিউবে ‘আজ নিতুর গায়ে হলুদ’:

Jui  Banner Campaign
ট্যাগ: আজ নিতুর গায়ে হলুদইমরাউল রাফাততিশাসাজ্জাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT