চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবের সম্মাননা পেল চ্যানেল আই ডিজিটাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

ইউটিউবের সম্মানজনক ‌‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ পেল চ্যানেল আই ডিজিটাল । সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেলটি লাখের ঘর পেরিয়ে যায় তাদেরকেই এই সম্মাননা দেয় ইউটিউব।

ইউটিউব থেকে সিলভার বাটন পাওয়ায় উচ্ছ্বসিত চ্যানেল আই ডিজিটাল সংশ্লিষ্ট সকলে। সেই উচ্ছ্বাসকে বাড়িয়ে দিতেই সোমবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা হয় সিলভার বাটন উদযাপন অনুষ্ঠানের।

উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এছাড়াও ছিলেন, চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল আইয়ের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদসহ এই প্রতিষ্ঠানের সংবাদ ও অনুষ্ঠান বিভাগের অনেকে।

দীর্ঘদিন ধরে মানসম্পন্ন কনটেন্ট প্রচার করে আসছে চ্যানেল আই ডিজিটাল। বাংলাদেশে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় এই ইউটিউব চ্যানেলের অবদান অনস্বীকার্য। চ্যানেল আই অনলাইনের নিজস্ব ভিডিও কনটেন্টগুলোই প্রকাশ পায় এখানে। চ্যানেল আই ডিজিটাল তার নিজস্বতায় প্রকাশ করেছে ডিজিটাল শর্ট, পডকাস্ট, সাউন্ডস্লাইড, লিস্ট এবং বিভিন্ন ধরনের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট।

বর্তমানে চ্যানেল আই ডিজিটালের ১ লাখ ১০ হাজারের ওপর সাবস্ক্রাইবার রয়েছে।  চ্যানেল আইয়ের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ বলছেন ভবিষ্যতে মাল্টিমিডিয়ার আরো বিভিন্ন শাখা নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে চ্যানেল আই ডিজিটালের। বিশেষ করে চির-পরিবর্তনশীল গণমাধ্যমের এই দ্রুত সময়ে চ্যানেল আই ডিজিটাল খাপ খাইয়ে এগিয়ে যাবে, বলেন তিনি।

চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলছেন পুরো সময়টাই এখন ডিজিটাল ট্র্যান্সফরমেশনের।

Reneta

‘এই সময়ে চ্যানেল আই ডিজিটাল বড় পরিকল্পনার দিকে যাচ্ছে যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যার প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এবং ফেসবুক এনগেজমেন্ট এখন আগের চেয়ে অনেক বেড়েছে’, জানাচ্ছেন জাহিদ নেওয়াজ খান।

চ্যানেল আই ডিজিটাল ট্র্যান্সফরমেশনে এখন পর্যন্ত ২৯ লাখ ২৮ হাজার সাবস্ক্রাইবার নিয়ে ‘ডায়ামন্ড প্লে বাটন’-এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চ্যানেল আই টিভি। এছাড়া ৬ লাখ ৯৮ হাজার, ৫ লাখ ৭৩ হাজার এবং ১ লাখ ৪২ হাজার সাবস্ক্রাইবার নিয়ে ‘গোল্ডেন প্লে বাটন’-এর দৌঁড়ে আছে যথাক্রমে চ্যানেল আই নিউজ, ইমপ্রেস অডিও ভিশন এবং চ্যানেল আই শো’জ।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই অনলাইনজাহিদ নেওয়াজ খানডিজিটালতৌফিক আহমেদফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT