চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন থেকে তিন দেশে আশ্রয় নিয়েছেন ৪১৮ বাংলাদেশী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
উইন্ডো রুমে বাংলাদেশি শরণার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় ৪১৮ জন বাংলাদেশী আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৪০০ জন, হাঙ্গেরিতে ১৫ জন এবং রোমানিয়ায় তিনজন বাংলাদেশি।

রোববার ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশী নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। দূতাবাস আইসিআরসি, ইউক্রেনের মাধ্যমে ২৮ বাংলাদেশী নাগরিককে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। দূতাবাস আইওএম, ইউক্রেনের মাধ্যমে দেশটির কারাগারে আটক বাংলাদেশীদের সরিয়ে নিতেও কাজ করছে।

অন্যদিকে ১৫ জন বাংলাদেশী হাঙ্গেরিতে পৌঁছেছেন। এসব বাংলাদেশীদের বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে। তারাও এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

এছাড়া রোমানিয়ায় এখন পর্যন্ত তিনজন বাংলাদেশী প্রবেশ করেছেন। তাদের দেখাশোনা করছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। শিগগিরই আরও সাত বাংলাদেশী রোমানিয়ায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তারাও অবিলম্বে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত ও সহায়তা দেওয়ার বিষয়টি সমন্বয়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব শাব্বির আহমেদ চৌধুরী আজ পোল্যান্ড, অস্ট্রিয়া এবং রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ আর একে ভয় পেলে হবে না: সিইসি

পরবর্তী

হোয়াইটওয়াশে পূর্ণতার খোঁজ, তাদের অপেক্ষাও জ্বলে ওঠার

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে বসে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইটওয়াশে পূর্ণতার খোঁজ, তাদের অপেক্ষাও জ্বলে ওঠার

লিভারপুল ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ গোলের ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT