আন্তর্জাতিক

ইউক্রেনের রেলস্টেশনে হামলায় রাশিয়া দায়ী: বাইডেন

রাশিয়ার অস্বীকার

উক্রেনের রেলস্টেশনে হামলার পর ধ্বংসপ্রাপ্ত রেলগাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উক্রেনের রেলস্টেশনে হামলার পর ধ্বংসপ্রাপ্ত রেলগাড়ির ছবি, যেখানে বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোর্স্কের রেলস্টেশনে ভয়াবহ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, এই যুদ্ধে আরও একবার নৃশংসতার প্রমাণ রাখলো মস্কো।

ইউক্রেন সরকার বলছে, রেলস্টেশনে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

রাশিয়া ওই হামলার কথা অস্বীকার করেছে। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোকে দায়ী করে বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার অপরাধ সব সীমা-পরিসীমা ছাড়িয়ে গেছে।

ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

ইউক্রেনকে ১০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিষয়:রকেট হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…