আন্তর্জাতিক

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিভেছে

অগ্নিনির্বাপণ কর্মীরা ধোঁয়া ও আগুনের মুখে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিনির্বাপণ কর্মীরা ধোঁয়া ও আগুনের মুখে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিভেছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরী পরিষেবা বিভাগ।

বিবিসি জানায়, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে পারাকে সেই এলাকা এবং তার আশেপাশের সকলের জন্য একটি বিশাল স্বস্তির বিষয় বলে উল্লেখ করেছে।

ইউক্রেন জানায়, রাশিয়ার হামলায় আজ শুক্রবার ভোরের দিকে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্ল্যান্টের একটি পাঁচ তলা প্রশিক্ষণ ভবনে আগুন লাগে। এতে প্ল্যান্টটির কোনো ক্ষতি না হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে তা প্ল্যান্টে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানায় শুরুতে তাদের ঘটনাস্থলে যেতে বাঁধা দেয়া হয়েছিল।

কিন্তু স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে দমকল বাহিনীরা শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ শুরু করতে সক্ষম হন।

ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস জানায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা হয়।

বিষয়:অগ্নিকাণ্ডইউক্রেনজাপোরিঝিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…