ইউক্রেনকে সরাসরি অস্ত্র দেবার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।
বিবিসি জানায়, শলৎস ইউক্রেনে এক হাজার অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং ৫শ’ স্টিঙ্গার মিসাইল পাঠাবে বলে ঘোষণা দেয়। তবে বার্লিন যুদ্ধক্ষেত্রে জার্মানির তৈরিকৃত অস্ত্র পাঠাতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
ওলাফ বলেছেন, রাশিয়ার এই আক্রমণ একটা নতুন টার্নিং পয়েন্ট তৈরি করেছে। যার ফলে জার্মানির সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র রপ্তানি না করার দীর্ঘস্থায়ী নীতির বিপরীতে গিয়ে পদক্ষেপ নিতে হচ্ছে।
একই সময়ে জার্মান মন্ত্রীরা বলছেন, তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সুইফট গ্লোবাল ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার প্রবেশ সীমাবদ্ধ করতে কাজ করে যাচ্ছে।







