চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স কানাডায়

সোমা ইসলামসোমা ইসলাম
১:১৮ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স কানাডায় পাঠানো হয়েছে। কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন পেতে সময় লাগবে দুই মাস। ওই প্রতিবেদন থেকে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

 

ঝুঁকির তালিকায় থাকা পাহাড় ঘেরা এই বিমান বন্দরে রোজ উঠানামা করে চারশ উড়োজাহাজ। এ পর্যন্ত যে তিনটি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে ভয়াবহতম ইউএস-বাংলার দুর্ঘটনা। ত্রিশ বছরের এভিয়েশন অভিজ্ঞতায় রাজকুমার ছেত্রী তিনটি বিষয়কে সম্ভাব্য কারণ বলে মনে করেন: ১. পাইলটের অতি আত্মবিশ্বাস, ২. পাইলটের সংশয় এবং ৩. উড়োজাহাজের ভেতরে কোনো সমস্যা।

কাঠমান্ডুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায় অস্বীকার করে তিনি বলেছেন, উত্তরে যাবার নির্দেশনার পরও পাইলট কেন দক্ষিণে গেলেন সেটা একটা প্রশ্ন। তার দাবি: পাইলট দক্ষিণে মোড় ঘোরানোর সঙ্গে সঙ্গে রানওয়েতে দমকল বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল।

ত্রিভুবন এয়ারপোর্টের রানওয়ে লাগোয়া খেলার মাঠটিতে এখন কাঠ কয়লা হয়ে পড়ে আছে ইউএস বাংলার ফ্লাইট বিএস-টু ওয়ান ওয়ান। ধ্বংসস্তুপের উপর দিয়েই মিনিটে মিনিটে উড়ে যাচ্ছে উড়োজাহাজ। এখনকার চিত্র দেখে অনুমান করা কঠিন যে ১২ই মার্চ কী ঘটে গেছে সেখানে।

ধীরে ধীরে শোক কাটিয়ে উঠার চেষ্টা করছে বাংলাদেশ ও নেপাল। তবে, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে প্রশ্ন: দুর্ঘটনার কারণ কী? কাঠমান্ডু এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার বলছেন, কার ভুলে দুর্ঘটনা জানার জন্য ব্ল্যাকবক্সটি ড্যাশ প্লেন প্রস্তুতকারি কোম্পানি বোম্বারডিয়ারের কাছে পাঠানো হয়েছে। দুঘর্টনার পর রানওয়েতে দমকলের গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ দুর্ঘটনাবিমান দুর্ঘটনালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

চ্যানেল আইয়ে ভিন্নধারার অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT