আজ সোমবার থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন। কিন্তু শুরুর আগের দিন হাঁটুর ইনজুরির জন্য নিজের নাম প্রত্যাহার করে নিলেন পাঁচ বারের গ্র্যান্ডস্লাম জেতা মারিয়া শারাপোভা।
গতকাল রাতে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করে শারাপোভা জানান,‘আমি ইউএস ওপেনে অংশগ্রহনের জন্য আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু সময় বেশি না থাকায় ইনজুরি থেকে বের হতে পারলাম না।’
পোস্টে তিনি আরো জানান, আমার ভক্তদের কাছে দুঃখিত, ‘আমি কয়েক সপ্তাহ পরে আবার মাঠে ফিরবো। আশা করছি এশিয়ান ওয়েস্ট কোর্ট সুইং ওপেনে ফিরব। ওইখানে ভালো খেলে বছরটা শেষ করতে চাই।’







