চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড সফরের আগে কোভিশিল্ড টিকা নেবেন কোহলিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৭, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনার হানায় মাঝপথেই আইপিএল শেষ। এবার ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের প্রস্তুতি। চার মাসের দীর্ঘ সফরে যাওয়ার আগে কোভিশিল্ড টিকা নেবে বিরাট কোহলির দল। এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

বিসিসিআই মুখপাত্র জানিয়েছেন, ‘এটি অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি আবার ইংল্যান্ডের কোম্পানি। ফলে ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে তারা। এখানে অন্য কোনও টিকা নিলে সেটা কোনও কাজেই লাগবে না।’

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কোহলিদের পক্ষে দ্বিতীয় ডোজ নেওয়া কার্যত অসম্ভব। তাই বিলেতে গিয়ে যাতে দ্বিতীয় ডোজ পান কোহলিরা, সেই চেষ্টাই করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উপরে সবাইকে টিকা দেওয়ার নিয়ম চালু করায় ক্রিকেটারদের প্রত্যেকেই সেই আওতায় এসে গিয়েছেন। জানা গিয়েছিল, আইপিএল-এর মাঝেই তাদের টিকা দেওয়া হবে।

কিন্তু প্রতিযোগিতা মাঝপথেই বন্ধ হওয়ায় এ বার স্থানীয় হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে কোহলি, রোহিতদের।

আইপিএল স্থগিত হওয়ায় পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। অবশ্য কিছুদিন পরই তাদের ইংল্যান্ড সফর।

Reneta

১৮-২২ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। তারপরও ইংলিশদের সঙ্গে সিরিজে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকাভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT