ডিজিটাল শর্ট

‘ইংল্যান্ড ফেভারিটের দাবি রাখে’

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

লন্ডন থেকে: বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ডের গায়ে ফেভারিটের তকমা। দারুণ ক্রিকেট খেলেই তারা উঠে এসেছে ফাইনালে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রোববার শিরোপার লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গত আসরে ফাইনালে গিয়েও ট্রফি নিজেদের করে নিতে পারেনি কিউইরা। আবারও সুযোগ এসেছে তাদের। বিশ্বকাপ জিততে মরিয়া কিউই অধিনায়ক ফেভারিটের জায়গায় রাখছেন ইংল্যান্ডকেই। নিজেদের মনে করছেন আন্ডারডগ।

‘আমি মনে করি ইংল্যান্ড ফেভারিটের খুবই দাবি রাখে। তারা যেভাবে খেলে এসেছে শুরু থেকে, তাতে তারাই ফেভারিট। যাই হোক আমরা ডগ (হাসি)…! আমরা খেলতে চাই এবং ম্যাচটাতে পুরোপুরি মনসংযোগ ঠিক রেখে। বছরজুড়েই দেখছেন, যেকোনো দল যে কাউকেই হারিয়ে দিচ্ছে এবং সেটি ফেভারিট তকমা দূরে সরিয়ে।’

বিষয়:ইংল্যান্ড ইংল্যান্ড-নিউজিল্যান্ড টার্নিং পয়েন্ট নিউজিল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…